সংবাদ

‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’
ব্যর্থতাই শেষ নয়, নওগাঁর অন্যরকম আয়োজন। ছবি : সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া বা প্রত্যাশার চেয়ে কম ফল পাওয়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে নওগাঁ জেলা প্রশাসন। ‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’ - এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখান।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে তিনি তার নিজের জীবনের এক না বলা গল্পের কথা শোনান। তিনি বলেন, ‘আমার ইচ্ছে ছিল প্রকৌশলী হওয়ার। কিন্তু এইচএসসি পরীক্ষায় অংকে ফল খারাপ হওয়ায় ভর্তির আবেদনই করতে পারিনি। তখন মা ও পরিবারের সাহসে নতুন করে শুরু করি। পরে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করে প্রথমবার বিসিএস পরীক্ষা দিয়েই প্রশাসন ক্যাডারে চাকরি পাই। সেদিন হেরে গেলে আজ এখানে আসতে পারতাম না।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এসএসসি পরীক্ষা জীবনের একটি ধাপ মাত্র। দক্ষতা ও অধ্যবসায় থাকলে এই হোঁচট থেকে শিক্ষা নিয়ে আরও বড় হওয়া সম্ভব।’

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘জীবন মানেই সিঁড়ির পর সিঁড়ি। পরীক্ষায় খারাপ ফলাফল করেও জগতে অনেক বড় হয়েছেন, এমন উদাহরণ ভুরিভুরি আছে। একটি ধাপে ব্যর্থ হওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়।’

সমাবেশে আসা নওগাঁ প্যারিমোহন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আখতার বলে, ‘জিপিএ-৫ না পেয়ে মন ভেঙে গিয়েছিল। কিন্তু আজ স্যারদের কথা শুনে অনুপ্রাণিত হলাম। আগের ভুল শুধরে ভবিষ্যতে ভালো ফল করতে চাই।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা, ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত