সংবাদ

১৬তম বিজেএসে দেশসেরা গাইবান্ধার সন্তান সিয়াম

আফতাব হোসেন, ​গাইবান্ধা
আফতাব হোসেন, ​গাইবান্ধা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

১৬তম বিজেএসে দেশসেরা গাইবান্ধার সন্তান সিয়াম
ছবি : সংবাদ

১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অংশ নিয়ে সারাদেশে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন আরিফ উল করিম সিয়াম। সহকারী জজ হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত এই তরুণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সিয়ামের এমন গৌরবোজ্জ্বল সাফল্যে তার জন্মভূমি গাইবান্ধাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

আরিফ উল করিম সিয়াম গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের আমদিরপাড়া গ্রামের মো. রেজাউল করিম ও আলপনা করিম দম্পতির সন্তান।

বিচার বিভাগের প্রবেশপদ ‘সহকারী জজ’ নিয়োগের জন্য অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে প্রথম হন সিয়াম। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীসহ সাঘাটাবাসী আনন্দে ভাসছেন।

স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও এলাকাবাসী জানান, জাতীয় পর্যায়ে সিয়ামের এ অর্জন সমগ্র গাইবান্ধা জেলার জন্য অনন্য সম্মান বয়ে এনেছে। বিচারে সততা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়ে সিয়াম দেশ ও মানুষের সেবা করবেন - এমনটাই প্রত্যাশা সবার।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১৬তম বিজেএসে দেশসেরা গাইবান্ধার সন্তান সিয়াম

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অংশ নিয়ে সারাদেশে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন আরিফ উল করিম সিয়াম। সহকারী জজ হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত এই তরুণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সিয়ামের এমন গৌরবোজ্জ্বল সাফল্যে তার জন্মভূমি গাইবান্ধাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

আরিফ উল করিম সিয়াম গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের আমদিরপাড়া গ্রামের মো. রেজাউল করিম ও আলপনা করিম দম্পতির সন্তান।

বিচার বিভাগের প্রবেশপদ ‘সহকারী জজ’ নিয়োগের জন্য অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে প্রথম হন সিয়াম। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীসহ সাঘাটাবাসী আনন্দে ভাসছেন।

স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও এলাকাবাসী জানান, জাতীয় পর্যায়ে সিয়ামের এ অর্জন সমগ্র গাইবান্ধা জেলার জন্য অনন্য সম্মান বয়ে এনেছে। বিচারে সততা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়ে সিয়াম দেশ ও মানুষের সেবা করবেন - এমনটাই প্রত্যাশা সবার।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত