সংবাদ

বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন - নারায়ণগঞ্জ নগরীর সুকুমপট্টি এলাকার মো. অনিক (২৭), কাশীপুর এলাকার আকাশ খান ওরফে সাইদুর রহমান (৩৬) এবং চাঁদপুর সদরের বাবু ওরফে চান্দি বাবু (৪৫)। তারা সবাই পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আদালত পুলিশ ও মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। দেওভোগ এলাকায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা সীমান্তকে ছুরিকাঘাত করে তার মুঠোফোন ও ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। পরে গুরুতর জখম অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৪ ডিসেম্বর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাদীপক্ষের আইনজীবী নজিবুল্লাহ বিপু জানান, এ ঘটনায় নিহতের বাবা আলম পারভেজ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছিলেন। পুলিশ তদন্ত শেষে গত বছরের ৩১ জুলাই এই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলায় বাদী ও তদন্ত কর্মকর্তাসহ মোট ২৭ জন সাক্ষ্য প্রদান করেন। আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক হত্যা ও ছিনতাই মামলা ছিল।

রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের বাবা আলম পারভেজ বলেন, ‘ছিনতাইকারীরা আমার ছেলেকে কেড়ে নিয়েছে। আমি এই রায়ের দ্রুত বাস্তবায়ন চাই।’ রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কঠোর পাহারায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত