সংবাদ

ভাইরাল অডিওর রহস্য ভেদ করতে আরও রিমান্ডে সাবেক ওসি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

ভাইরাল অডিওর রহস্য ভেদ করতে আরও রিমান্ডে সাবেক ওসি

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর ফোনালাপের রহস্য উদ্ঘাটন এবং কণ্ঠস্বর যাচাইয়ের জন্য ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে আরও দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে একই মামলায় পাঁচদিনের রিমান্ড শেষ সোমবার তাকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আগের দফার রিমান্ডে রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং চার মিনিট ২৯ সেকেন্ডের আলোচিত অডিও ক্লিপটি জব্দ করা হয়েছে। ওই অডিওর কণ্ঠস্বর সাবেক ওসি রাকিবুলের কি না, তা নিশ্চিত হতে তার নমুনা কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখা এবং অডিওতে থাকা অপর ব্যক্তিকে শনাক্ত করতে তাকে নিয়ে অভিযান চালানো জরুরি। এসব যুক্তি দেখিয়ে ডিবি পুলিশ আরও তিনদিনের রিমান্ডের আবেদন জানায়।

আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ডের তীব্র বিরোধিতা করে জামিনের আবেদন করেন। আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, আগের পাঁচদিনের রিমান্ডে তদন্তের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে কি না, নতুন রিমান্ড আবেদনে তা স্পষ্ট করা হয়নি। এছাড়া একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওকে কেন্দ্র করে মামলা করা হলেও এতে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর ধারা যুক্ত করা হয়েছে, যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সুনির্দিষ্ট কোনো কর্মকাণ্ডের উল্লেখ নেই।

ফলে এই ধারা আইনগতভাবে মোটেও টেকসই নয় বলে দাবি করেন তিনি। জামিনের আবেদন জানিয়ে আইনজীবী আরও বলেন, তার মক্কেল জামিন পেলে পালিয়ে যাবেন না এবং তদন্তকাজে সর্বাত্মক সহযোগিতা করবেন।

মামলার নথিপত্র অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে। ওই অডিওতে এক ব্যক্তির কণ্ঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার প্রসঙ্গসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন কথা শোনা যায়।

অডিওতে আরও বলা হয়, রাজপথে থাকা পুলিশ বাহিনী বর্তমানে দুর্বল এবং শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারবে না। এছাড়া উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, পদায়ন এবং এ-সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়ও ওই কথোপকথনে স্থান পেয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অডিওটি ভাইরাল হওয়ার পর পরই ডিএমপি কর্তৃপক্ষ রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে নেয় এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ বাদী হয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।

গত বৃহস্পতিবার তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয় এবং আদালত প্রথমে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে পুনরায় আদালতে হাজির করা হলে আদালত ডিবির আবেদনের প্রেক্ষিতে তাকে আরও দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভাইরাল অডিওর রহস্য ভেদ করতে আরও রিমান্ডে সাবেক ওসি

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত