সংবাদ

‘নৃত্যরত্ন পুরস্কার’ বিশেষ সম্মাননায় ভূষিত লাবণ্য

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম

‘নৃত্যরত্ন পুরস্কার’ বিশেষ সম্মাননায় ভূষিত লাবণ্য

বহুমুখী প্রতিভার অধিকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইয়াসমিন লাবণ্য। একাধারে তিনি সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা। যে ক্ষেত্রেই কাজ করেছেন, নিজের দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে সাফল্য অর্জন করেছেন তিনি। এবার নাচে বিশেষ অবদানের জন্য ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’-এর বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী।

গত ১০ আগস্ট রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে সোহাগ ড্যান্স ট্রুপ আয়োজিত ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’ অনুষ্ঠিত হয়। দুই দশক ধরে নৃত্যচর্চায় বিশেষ অবদানের পাশাপাশি এবারের আয়োজনের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করায় ইয়াসমিন লাবণ্যের হাতে তুলে দেওয়া হয় ‘নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’-এর বিশেষ সম্মাননা। জীবনের এই পর্যায়ে এসে এমন স্বীকৃতি পাওয়াকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে ইয়াসমিন লাবণ্য বলেন, ‘সোহাগ ভাইয়ের সঙ্গে পরিচয় সেই শাপলা কুঁড়ি থেকে। পরে ২০০৭ থেকে আজ পর্যন্ত অনেক দিনের পথচলা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, তার গ্রুপের হয়ে প্রধান নৃত্যশিল্পী হয়ে অনেক অনুষ্ঠান করেছি। এবার এই আয়োজনের বিচারক হিসেবে থাকা এবং এই সম্মাননা পাওয়া সত্যিই ভালো লাগার বিষয়। যে কোনো সম্মাননাই অনেক অনুপ্রেরণা যোগায়। এবারের আয়োজন দেখে নিজের ছোটবেলার কথা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, পুরস্কার পাওয়া—সব গল্প মনে পড়ছিল। আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার এই পুরস্কারপ্রাপ্তির নেপথ্যে থাকা সবার প্রতি।’

এবারের প্রতিযোগিতায় ইয়াসমিন লাবণ্য সৃজনশীল নৃত্য বিভাগের বিচারকের দায়িত্ব পালন করেন। নৃত্যের পাশাপাশি উপস্থাপনায়ও নিয়মিত ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে মাছরাঙা টেলিভিশনে নিয়মিত উপস্থাপনা করছেন লাবণ্য।

সঙ্গীতশিল্পী হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। মারুফ হোসেন সজীব পরিচালিত ‘খোয়াব’ নাটকের ‘এই হৃদয় ছুঁয়ে যাও’ শিরোনামের একটি গান গেয়েছেন লাবণ্য। গানটির কথা লিখেছেন জয়ন্ত কর্ম্মকার, সুর ও সংগীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল। এতে তার সহশিল্পী ছিলেন প্রান্ত। চলতি বছর বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জন্যও নতুন গান করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ বেতারে তার উপস্থাপনায় নিয়মিত প্রচার হচ্ছে সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফোনি’।

এর বাইরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবেও ব্যস্ত সময় কাটাচ্ছেন ইয়াসমিন লাবণ্য। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার একক সংগীত সন্ধ্যার একটি পর্ব উপস্থাপনাও করেছেন তিনি।

তবে পেশাগত ব্যস্ততার মধ্যেও ব্যক্তিজীবনে কঠিন সময় পার করছেন লাবণ্য। কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন তিনি। প্রিয় বাবাকে হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এই শিল্পী। স্বাভাবিক জীবনে ফিরতে তার আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

‘নৃত্যরত্ন পুরস্কার’ বিশেষ সম্মাননায় ভূষিত লাবণ্য

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত