সংবাদ

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেমের গল্প ও সেই সময়ের আবেগকে আধুনিক প্রজন্মের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরতে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রব দিয়াস লাভ জার্নি)। রোমান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। সেপ্টেম্বরের শেষ দিকে এটি মুক্তি পাবে আইস্ক্রিনে।

‘মিশন ডিডিএলজে’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য। নতুন জুটি হিসেবে তাদের অভিনয় দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে মনে করছেন নির্মাতা। এতে আরও অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুই, আরমান মাহমুদ ও শওকত শোভন।

নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, নব্বই দশকের প্রেমের গল্পের আবহ ও অনুভূতিকে বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই ওয়েব ফিল্মটি নির্মাণ করা হয়েছে। গল্পে রোমান্সের পাশাপাশি কমেডিরও উপস্থিতি রয়েছে।

ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ লোকেশনে ‘মিশন ডিডিএলজে’-এর শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা জানিয়েছেন, ছবিটির নামের মধ্যেও রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। ফলে পুরো বিষয়টি জানতে হলে দর্শকদের ওয়েব ফিল্মটি দেখতে হবে।

প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মে অভিনয়শিল্পীদের রসায়ন দর্শকদের আনন্দ দেবে বলে প্রত্যাশা করছেন নির্মাতা। তার মতে, গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকরা ভিন্নধর্মী বিনোদনের স্বাদ পাবেন।

এদিকে সিনেমাটির এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানান, সম্প্রতি ‘মিশন ডিডিএলজে’-এর শুটিং শেষ হয়েছে। ইতোমধ্যে পোস্ট প্রোডাকশনের কাজও সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত