সংবাদ

২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন বৈছাআ নেতা মাহদী

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন বৈছাআ নেতা মাহদী
ছবি : সংবাদ

লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে মুচলেকায় তাদের মুক্তি দেওয়া হয়। প্রায় ২১ ঘণ্টা তারা পুলিশি হেফাজতে ছিলেন।

মুক্তি পাওয়া অন্য দুজন হলেন-মীর্জা সুমন ও রাজু।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে সোমবার বিকেলে হবিগঞ্জে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে মিছিলের প্রস্তুতিকালে শহরের একটি এলাকা থেকে মাহদীসহ তিনজনকে আটক করে পুলিশ।

দীর্ঘ সময় তাদের থানায় আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আন্দোলনকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি তদারকি করতে ঢাকা থেকে হবিগঞ্জে আসেন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য ফারজানা আহমেদ। পরে নানা আলোচনা ও আইনি প্রক্রিয়ার পর মঙ্গলবার দুপুর দুইটার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটকের বিষয়ে এবং কেন তাদের দীর্ঘ সময় থানায় রাখা হয়েছিল, সে সম্পর্কে জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মুক্তি পাওয়ার পর মাহদী হাসানসহ অন্যরা জানান, জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচি পালন করা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে পরবর্তী কর্মসূচি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন বৈছাআ নেতা মাহদী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে মুচলেকায় তাদের মুক্তি দেওয়া হয়। প্রায় ২১ ঘণ্টা তারা পুলিশি হেফাজতে ছিলেন।

মুক্তি পাওয়া অন্য দুজন হলেন-মীর্জা সুমন ও রাজু।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে সোমবার বিকেলে হবিগঞ্জে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে মিছিলের প্রস্তুতিকালে শহরের একটি এলাকা থেকে মাহদীসহ তিনজনকে আটক করে পুলিশ।

দীর্ঘ সময় তাদের থানায় আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আন্দোলনকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি তদারকি করতে ঢাকা থেকে হবিগঞ্জে আসেন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য ফারজানা আহমেদ। পরে নানা আলোচনা ও আইনি প্রক্রিয়ার পর মঙ্গলবার দুপুর দুইটার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটকের বিষয়ে এবং কেন তাদের দীর্ঘ সময় থানায় রাখা হয়েছিল, সে সম্পর্কে জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মুক্তি পাওয়ার পর মাহদী হাসানসহ অন্যরা জানান, জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচি পালন করা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে পরবর্তী কর্মসূচি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত