হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয় এবং ব্যাগেজ পেতে বিলম্ব হয়। এতে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি শান্ত করতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে আসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
এজাহারে অভিযোগ করা হয়, নির্বাহী পরিচালক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে পিটিয়ে ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেন।
একপর্যায়ে আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা সংরক্ষিত এলাকাতেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে শুরু করেন। সেখানে দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও তৈরিতে নিষেধ করলে তাকে গালিগালাজ ও লাঞ্ছিত করেন আখতারুজ্জামান। এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের ট্রলিতে রাখা জমজমের পানির বোতল ফেলে দেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তার সঙ্গেও আগ্রাসী আচরণ করেন।
এ বিষয়ে ঢাকা বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধাদান, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উচ্ছৃঙ্খল ও বিতর্কিত আচরণের জন্য সামরিক বাহিনী থেকে অবসর নেওয়া সাবেক এই সংসদ সদস্যের রাজনৈতিক ক্যারিয়ারও বেশ চর্চিত। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিজ দল বিএনপি থেকে অন্তত পাঁচবার বহিষ্কৃত হন আখতারুজ্জামান।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন