সংবাদ

বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছোট ভাই পলাতক

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম

বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছোট ভাই পলাতক
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ছোট ভাই তার স্ত্রীসহ পলাতক রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজানপাড়া এলাকা থেকে এনামুল হক (৪৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়েরগ্রাম উজানপাড়ার বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে মেজ ছেলে মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ মাজহারুল প্রায়ই তার বড় ভাই এনামুলকে হত্যার হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে এনামুল হকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

শুক্রবার সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি জলপাই গাছে এনামুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহত এনামুলের ভাই মাজহারুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে আত্মগোপনে রয়েছেন। তবে এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছোট ভাই পলাতক

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ছোট ভাই তার স্ত্রীসহ পলাতক রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজানপাড়া এলাকা থেকে এনামুল হক (৪৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়েরগ্রাম উজানপাড়ার বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে মেজ ছেলে মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ মাজহারুল প্রায়ই তার বড় ভাই এনামুলকে হত্যার হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে এনামুল হকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

শুক্রবার সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি জলপাই গাছে এনামুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহত এনামুলের ভাই মাজহারুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে আত্মগোপনে রয়েছেন। তবে এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত