যুক্তরাজ্যের খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল এপিডেমিওলজি ও মেডিকেল স্ট্যাটিস্টিকসে সফলভাবে পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জন করেছেন সানজানা চৌধুরী অরিন। মাত্র তিন বছরের মধ্যে তিনি এই পিএইচডি সম্পন্ন করেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, চূড়ান্ত ভাইভা পরীক্ষায় তিনি কোনো প্রকার সংশোধন (উইদাউট অ্যানি কারেকশন) ছাড়াই উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ, তার জমা দেওয়া ডক্টরাল থিসিসটি হুবহু গৃহীত হয়েছে।
অক্সফোর্ড সহ যুক্তরাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের ২৬ হাজারের বেশি পিএইচডি প্রার্থীর ওপর পরিচালিত ডিসকাভার-পিএইচডির (DiscoverPhD) তথ্য অনুযায়ী, কোনো ধরনের সংশোধন ছাড়া চূড়ান্ত ভাইভায় পাস করা একটি বিরল অর্জন। সেখানকার সফল প্রার্থীদের মধ্যে মাত্র ৫ শতাংশ শিক্ষার্থী কোনো সংশোধনী ছাড়া এ সম্মান অর্জন করতে পারেন।
সানজানা চৌধুরী সিলেট মহানগরীর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ড. শামসুল আলম চৌধুরী ও শিশু বিশেষজ্ঞ প্রফেসর ড. সুলতানা বেগম মুন্নির দ্বিতীয় মেয়ে।
সানজানা জানান, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ও সেখান থেকে ডক্টরেট শেষ করা। তার এই সাফল্যে তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ও পরিবারের কাছে, বিশেষ করে পুরো যাত্রা জুড়ে পাশে থাকা স্বামীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন