গোপালগঞ্জের মুকসুদপুরে চলন্ত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে আশরাফ আলী (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী মুকসুদপুর উপজেলার বড় ভাটরা গ্রামের ওহাব আলী মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) সকালে আশরাফ আলী নিজের অটোভ্যানে মুরগি বোঝাই করে গন্তব্যে যাচ্ছিলেন। মুন্সি কলিগ্রাম এলাকায় পৌঁছালে তিনি যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অটোভ্যানসহ রাস্তার পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন