নওগাঁর বদলগাছীতে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর জুয়েল হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি কাঁচা রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুয়েল হোসেন আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জুয়েল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে একই গ্রামের সাদেক আলী (৬৫) ওই কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার ডাকে স্থানীয় লোকজন এসে জুয়েলকে মৃত অবস্থায় পান।
খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে শিয়ালের ভয়ে দৌড় দেওয়ার সময় হেলে থাকা বাঁশের সঙ্গে মাথায় আঘাত পেয়ে জুয়েলের মৃত্যু হতে পারে এবং পরে শিয়াল মরদেহটি টানাহেঁচড়া করে থাকতে পারে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন