সংবাদ

কলকাতায় নিহত সাংবাদিক, শোক প্রকাশ সংসদ সদস্য আমির হামজা

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম

কলকাতায় নিহত সাংবাদিক, শোক প্রকাশ সংসদ সদস্য আমির হামজা
ছবি : সংবাদ

ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বুধবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে শহরের আড়ুয়াপাড়া এলাকায় দেবাশীষের বাড়িতে যান তিনি।

এ সময় সংসদ সদস্য দেবাশীষের বাবা-মা ও তার আট বছর বয়সী মেয়ে মহিমার সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, ‘সরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তিগতভাবে আমি মেয়েটির লেখাপড়ার দায়িত্ব নেব। তার স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গেও এ বিষয়ে কথা বলব। আমরা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই অসহায় পরিবারটির জন্য যা প্রয়োজন, তা করার চেষ্টা করব।’

একই রাতে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদও সাংবাদিক দেবাশীষের বাসায় যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এতিম মেয়েটির পড়াশোনায় সহায়তার প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে পুড়ে নয়জন নিহত হন, যাদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। তারা হলেন - দৈনিক ‘আজকের আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪)। চিকিৎসার জন্য তারা ভারতে গিয়েছিলেন। তাদের আট বছর বয়সী মেয়ে মহিমা কুষ্টিয়ায় থাকায় প্রাণে বেঁচে যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কলকাতায় নিহত সাংবাদিক, শোক প্রকাশ সংসদ সদস্য আমির হামজা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বুধবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে শহরের আড়ুয়াপাড়া এলাকায় দেবাশীষের বাড়িতে যান তিনি।

এ সময় সংসদ সদস্য দেবাশীষের বাবা-মা ও তার আট বছর বয়সী মেয়ে মহিমার সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, ‘সরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তিগতভাবে আমি মেয়েটির লেখাপড়ার দায়িত্ব নেব। তার স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গেও এ বিষয়ে কথা বলব। আমরা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই অসহায় পরিবারটির জন্য যা প্রয়োজন, তা করার চেষ্টা করব।’

একই রাতে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদও সাংবাদিক দেবাশীষের বাসায় যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এতিম মেয়েটির পড়াশোনায় সহায়তার প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে পুড়ে নয়জন নিহত হন, যাদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। তারা হলেন - দৈনিক ‘আজকের আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪)। চিকিৎসার জন্য তারা ভারতে গিয়েছিলেন। তাদের আট বছর বয়সী মেয়ে মহিমা কুষ্টিয়ায় থাকায় প্রাণে বেঁচে যায়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত