ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
নির্বাচনী
হলফনামায় জালিয়াতির অভিযোগ এনে এ আবেদন
জানান স্থানীয় এক বাসিন্দা। বুধবার
(১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনের
তথ্য নিশ্চিত করেন আইনজীবী ইব্রাহিম
খলিল।
তিনি
জানান, নোয়াখালীর হাতিয়ার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতের
দ্বারস্থ হয়েছেন। আইন মন্ত্রণালয়ের সচিবের
মাধ্যমে সরকারের প্রতি এ বিষয়ে দ্রুত
পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
ঘটনার
বিস্তারিত জানিয়ে রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, "হলফনামা
জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার
বাসিন্দা নাজমুল হোসেন এ রিট দায়ের
করেছেন। এতে হান্নান মাসউদের
সংসদ সদস্য পদ শূন্য ঘোষণাসহ
প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ
গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের
সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।"
আইনজীবী
সূত্রে জানা গেছে, বিচারপতি
রাজিক আল জলিল ও
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে
গঠিত হাইকোর্ট বেঞ্চে শিগগিরই রিট আবেদনটির ওপর
শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয়
নাগরিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে
বিজয়ী হন তরুণ নেতা
আবদুল হান্নান মাসউদ। তবে নির্বাচনের পর
থেকেই তার জমা দেওয়া
হলফনামার তথ্যে গরমিল ও জালিয়াতির অভিযোগ
তুলে আসছিলেন স্থানীয় প্রতিদ্বন্দ্বী ও বিরোধীরা।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন