সংবাদ

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের যাবজ্জীবন

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের যাবজ্জীবন
ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাদাৎ হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন সহোদর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) রাতে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এই রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন - সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের মৃত ইব্রাহীম ব্যাপারির তিন ছেলে হালিম (৩৯), হামিদ (৩৭) ও মাহাবুব (৩৫)।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৪ জানুয়ারি সকালে সুন্দরগঞ্জের দক্ষিণ শ্রীপুর গ্রামে বিবাদমান জমির সীমানা (আইল) কাটতে যান আসামিরা। এ সময় ওয়ারিশ সূত্রে জমির মালিক শাহাদাৎ হোসেন ও তার স্বজনরা বাধা দিলে আসামিরা কোদাল ও লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালান। এতে শাহাদাৎ হোসেনসহ চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৫ জানুয়ারি শাহাদাৎ হোসেন মারা যান।

এই ঘটনায় নিহতের স্বজন আতাউর রহমান ওই দিনই সুন্দরগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ ১২ বছর পর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় দিলেন।

আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) সুব্রত জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় তিন ভাইকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত