ফরিদপুরের ভাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (এক্সপ্রেসওয়ে) মোটরসাইকেলের ধাক্কায় চালক ও এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত নয়টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম হৃদয় শেখ (২০)। তিনি ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে। নিহত মোটরসাইকেল চালক সাকিব শেখ (২২) পার্শ্ববর্তী নগরকান্দা পৌরসভার এনায়েত শেখের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নগরকান্দা থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন সাকিব। এক্সপ্রেসওয়ের ভাঙ্গা এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তা পার হতে যাওয়া পথচারী হৃদয়কে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক ও পথচারী–দুজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান বলেন, খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তিদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন