সংবাদ

রক্ষা পাচ্ছে আড়াই শ বছরের ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দির

প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা)
প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা)
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম

রক্ষা পাচ্ছে আড়াই শ বছরের ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দির
কলারোয়ার শ্যামসুন্দর মন্দির। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের ঐতিহাসিক শ্যামসুন্দর মঠ-মন্দিরটি দীর্ঘদিনের অযত্ন আর অবহেলা কাটিয়ে অবশেষে সংস্কারের মুখ দেখছে। খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুরাকীর্তিটি সংরক্ষণে আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে শুরু করেছে। প্রাথমিক পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে মূল সংস্কারকাজ শুরুর প্রস্তুতি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি প্রতিনিধিদল মন্দিরটি পরিদর্শন করেছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে মন্দিরটি পরিদর্শন করেন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. মহিদুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ঐতিহ্য ও সংস্কৃতি গবেষক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাপলা সিংহসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। পরিদর্শনকালে কর্মকর্তারা মন্দিরটির বর্তমান জরাজীর্ণ দশা, দেয়াল ও কার্নিশের অপূর্ব পোড়ামাটির অলংকরণ এবং স্থাপত্যের কারিগরি দিকগুলো খুঁটিয়ে দেখেন।

আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম বলেন, ‘শ্যামসুন্দর মন্দিরটি আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। মূল সংস্কারকাজ শুরুর আগে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এর তথ্যচিত্রায়ন বা প্রি-ডকুমেন্টেশনের কাজ শুরু করব। এতে স্থাপনার আদি বৈশিষ্ট্য বজায় রেখে সংস্কার করা সম্ভব হবে।’ তিনি আরও জানান, মন্দিরের গায়ে জন্মানো পরগাছাগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে অপসারণ করা হবে এবং আগামী অর্থবছরে বাজেট বরাদ্দ নিয়ে পূর্ণাঙ্গ সংস্কারকাজ শেষ করা হবে।

পরিদর্শনকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাপলা সিংহ একটি ‘ডিজিটাল আর্কাইভ’ তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, শুধু অবকাঠামো নয়, মন্দিরটির সঙ্গে জড়িয়ে থাকা স্থানীয় ইতিহাস ও প্রবীণদের স্মৃতিগুলোও সংরক্ষণ করা জরুরি। বিশেষ করে উপকূলীয় নোনা আবহাওয়ায় এই স্থাপনাটি রক্ষায় ডিজিটাল তথ্যচিত্রের কোনো বিকল্প নেই।

এদিকে সংস্কারের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও স্থাপনাটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মন্দিরের সেবায়েত সুবপ্রসাদ চৌধুরী। তিনি বলেন, ‘সংস্কারের পাশাপাশি পুরো মন্দির প্রাঙ্গণটি সীমানা প্রাচীর দিয়ে সুরক্ষিত করা প্রয়োজন। অরক্ষিত অবস্থায় থাকায় এখানে প্রায়ই বহিরাগতদের আড্ডা বসে, যা মন্দিরের পবিত্রতা ও নিরাপত্তা নষ্ট করে।’

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৭৬৭ সালে হরিরাম দাশ (মতান্তরে দুর্গাপ্রিয় দাশ) এই নবরত্ন স্থাপত্যের মন্দিরটি নির্মাণ করেন। প্রায় ৬০ ফুট উঁচু এই তিনতলা মন্দিরের দেয়ালে রয়েছে চমৎকার পোড়ামাটির শিল্পকর্ম। একসময় এখানে স্বর্ণের বিগ্রহ ও কষ্টিপাথরের শিবলিঙ্গ থাকলেও কয়েক দশক আগে সেগুলো চুরি হয়ে যায়। সাতক্ষীরার অন্যতম এই পর্যটন আকর্ষণটি যথাযথভাবে সংস্কার করা হলে এটি দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শনে পরিণত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রক্ষা পাচ্ছে আড়াই শ বছরের ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দির

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত