বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরের সময় ‘মর্যাদাপূর্ণ সংবর্ধনা’ দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে নয়াদিল্লি তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে মন্তব্য করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
সংবাদমাধ্যমটির এক সম্পাদকীয় বিশ্লেষণে বলা হয়েছে, এই আমন্ত্রণের মাধ্যমে ভারতের ইচ্ছা ও বার্তা পরিষ্কার হয়ে গেছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ঢাকার ওপর।
এতে আরও বলা হয়, ভারতের এই ইতিবাচক উদ্যোগের পরও আগের মতো কঠোর মনোভাব বজায় রাখা বুদ্ধিমত্তার পরিচয় হবে না এবং বাংলাদেশের উচিত অহেতুক সংঘাতের পথ বন্ধ করা। অতীতের মতপার্থক্য পেছনে ফেলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সত্যিই এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন বলেও সেখানে মতামত ব্যক্ত করা হয়েছে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন