বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন এক চোর। কিন্তু নিজের জীবন বাঁচাতে তিনি ৯৯৯-এ ফোন করে বাচার আঁকুতি জানালেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ আগস্ট) গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকায়।
কড্ডা এলাকার একটি নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুতের তার চুরি করতে যান কামরুল নামে এক যুবক। তার সঙ্গে ছিলেন জিহাদ (১৮) নামে এক সহযোগী।
ঘটনার সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। কামরুলও বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে আঘাত ততটা গুরুতর ছিল না।
সহযোগীর এমন অবস্থা দেখে কামরুলের মাথায় এলো ৯৯৯ নম্বর। তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, ‘আমার বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত। দ্রুত ব্যবস্থা নিন।’
৯৯৯ কলটেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া কলটি রিসিভ করেন।তাৎক্ষণিকভাবে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানান। ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন কলার ও ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
সংবাদ পেয়ে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুই জনকে উদ্ধার করে। দলটির নেতৃত্বে ছিলেন লিডার বৌদ্ধদেব সরকার। তারা আহতদের গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিক্যাল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঘটনার পর ৯৯৯ কর্মকর্তারা জানান, চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। এমন ঘটনা নিত্যনতুন হলেও, চোরের বন্ধু ৯৯৯-এ ফোন করে সাহায্য চেয়েছেন- এটি একটি ব্যতিক্রমী ঘটনা। মূলত ৯৯৯ দ্রুত সাড়া দেওয়ায় প্রাণে বেঁচেছেন আহত চোর।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন