সংবাদ

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ : লড়াইয়ে ফখরুল ও অলি আহমদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ : লড়াইয়ে ফখরুল ও অলি আহমদ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল ওলি আহমদ। ছবি : সংগৃহীত

দীর্ঘ সাড়ে তিন দশক পর ব্যালট যুদ্ধের মাধ্যমে নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২০ আগস্ট)। জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৯৯১ সালের পর এই প্রথম একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের আয়োজন করতে হচ্ছে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের দুই অভিজ্ঞ রাজনীতিক। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন দলটির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তবে জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি আসন থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় অনেকটা নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজকের ভোট গ্রহণ ও গণনা শেষে বিকেলেই ফলাফল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচিত নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি শপথের বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে বর্তমানে ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার। এর মধ্যে ৫০ জন সংরক্ষিত নারী আসনের সদস্য। চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়ায় আসনটি বর্তমানে শূন্য রয়েছে।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে ১১ দলীয় ঐক্যের সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা বর্তমানে ৯০ জন। তবে নৈতিক স্খলনের দায়ে বহিষ্কৃত হওয়ায় জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে এই বৈঠকে ডাকা হয়নি। এ ছাড়া বিরোধী দলের তিনজন সংসদ সদস্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এরপর ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়াকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ : লড়াইয়ে ফখরুল ও অলি আহমদ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত