সংবাদ

সিলেটে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মা-মেয়ের, হাসপাতালে কান্না

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম

সিলেটে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মা-মেয়ের, হাসপাতালে কান্না
অটোরিকশার চালকসহ মুমুর্ষ ৭ যাত্রীর মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্যাং লরির মুখোমুখি সংঘর্ষে এ হাতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন। তারা হলেন- নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে। তাদের বাড়ি জগন্নাথপুরের শ্রীরমাসী গ্রামে। এছাড়া সিএনজি অটোরিকশা চালক লালন মিয়া নিহত হয়েছেন।

পুলিশ জানায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সাথে বিপরীত দিকে আসা তেলবাহী ট্রাঙ্কলরীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা।

স্থানীয়রা সাথে সাথে অটোরিকশার চালকসহ ৭ যাত্রীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৫/৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজন মারা গেছেন।

এর আগে গত ৭ আগস্ট শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

সিলেটে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মা-মেয়ের, হাসপাতালে কান্না

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্যাং লরির মুখোমুখি সংঘর্ষে এ হাতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন। তারা হলেন- নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে। তাদের বাড়ি জগন্নাথপুরের শ্রীরমাসী গ্রামে। এছাড়া সিএনজি অটোরিকশা চালক লালন মিয়া নিহত হয়েছেন।

পুলিশ জানায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সাথে বিপরীত দিকে আসা তেলবাহী ট্রাঙ্কলরীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা।

স্থানীয়রা সাথে সাথে অটোরিকশার চালকসহ ৭ যাত্রীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৫/৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজন মারা গেছেন।

এর আগে গত ৭ আগস্ট শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত