কলকাতায় অনুষ্ঠিতব্য ৫ম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা-তে বাংলাদেশের তিনটি সিনেমা নির্বাচিত হয়েছে। এর মধ্যে ফিচার ফিল্ম প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ এবং নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। অন্যদিকে প্রামাণ্যচিত্র বিভাগে নির্বাচিত হয়েছে মকবুল চৌধুরী পরিচালিত বাংলাদেশ-যুক্তরাজ্যের যৌথ প্রযোজনার ‘মামুন-ইন প্রেইজ অব শ্যাডোজ’।
এবারের ফিচার ফিল্ম
প্রতিযোগিতা বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি সিনেমা নির্বাচিত হয়েছে। এসব সিনেমা
সেরা ও দ্বিতীয় সেরা ফিচার ফিল্মের জন্য যথাক্রমে বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড ও বিমল
রায় সিলভার অ্যাওয়ার্ড-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রামাণ্যচিত্র বিভাগে দেওয়া
হবে হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন ও সিলভার অ্যাওয়ার্ড।
পিপলু আর খানের
‘জয়া আর শারমিন’ সিনেমাটি নির্মিত হয়েছে ভিন্ন আর্থসামাজিক অবস্থানের দুই নারীকে ঘিরে।
কোভিড-১৯ মহামারির লকডাউনে একই বাড়িতে আটকা পড়েন অভিনেত্রী জয়া ও তাঁর গৃহকর্মী শারমিন।
বিচ্ছিন্ন সেই সময়ে তাদের মধ্যে গড়ে ওঠে অপ্রত্যাশিত এক ঘনিষ্ঠতা। তবে দীর্ঘ বন্দিজীবনের
মানসিক চাপ ও সম্পর্কের অন্তর্নিহিত অসমতা ধীরে ধীরে সেই সম্পর্ককে জটিল করে তোলে।
সিনেমাটিতে জয়া
চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে মহসিনা আক্তার। অতিথি চরিত্রে রয়েছেন
তানজিম সাইয়ারা তটিনী। পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি যৌথভাবে সিনেমাটির গল্প, চিত্রনাট্য
ও সংলাপ লিখেছেন।
নির্মাণের পাঁচ
বছর পর ২০২৫ সালের ১৬ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জয়া আর শারমিন’। একই
বছরের ২৫ সেপ্টেম্বর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায়। সিনেমাটির জন্য
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫-এর সমালোচক বিভাগে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা পরিচালকের
পুরস্কার পান পিপলু আর খান। আর শারমিন চরিত্রে অভিনয়ের জন্য মহসিনা আক্তার পান ‘বেস্ট
ব্রেকথ্রু পারফরম্যান্স’ পুরস্কার।
অন্যদিকে নুরুল
আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। এক
বছরের মধ্যে শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটি মুক্তি পেতে সময় লাগে। চলতি বছর ভারতের
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার
অর্জন করে সিনেমাটি।
সমাজের বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষের পাঁচটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মানুষের বাগান’। সিনেমাটির
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসূন
আজাদ, দীপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ, জ্যোতিকা জ্যোতিসহ আরও অনেকে।
এদিকে মকবুল চৌধুরী
পরিচালিত ‘মামুন-ইন প্রেইজ অব শ্যাডোজ’ প্রামাণ্যচিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব
করবে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি এবার আন্তর্জাতিক
দর্শকের সামনে প্রদর্শিত হবে।
আগামী ৮ থেকে ১৩
সেপ্টেম্বর কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে ৫ম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা। ফেডারেশন
অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়ন আয়োজিত এই উৎসবে জার্মান চলচ্চিত্র
নির্মাতা আলেকজান্ডার ক্লুগের চলচ্চিত্র নিয়ে বিশেষ পুনর্র্দশনীরও আয়োজন থাকছে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন