বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গুরুত্বপূর্ণ প্রশাসনিক বেশ কয়েকটি শীর্ষ পদে বড় ধরনের রদবদল এনে নতুনদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টর, বাউরেস পরিচালক, আইকিউএসি পরিচালকসহ একাধিক মূল প্রশাসনিক পদে এই পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন শীর্ষ এসব পদে পরিবর্তনের কথা নিশ্চিত করেন।
প্রকাশিত আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। একই সাথে সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখতে সহকারী প্রক্টর পদে নতুনভাবে দায়িত্ব পেয়েছেন পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান ও কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা, যারা অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন ও অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন। এছাড়া অধ্যাপক ড. মো. আবদুল আলীমসহ পূর্বের চারজন সহকারী প্রক্টরকে তাদের পদে বহাল রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ সেল ও সেন্টারে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) নতুন পরিচালক হয়েছেন অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা। উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর এবং শহীদ সাদ ইবনে মমতাজ পিএইচডি ডরমেটরির সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. রুহুল আমিন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক পদে স্থলাভিষিক্ত হয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন। অন্যদিকে, প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালনার ভার অর্পণ করা হয়েছে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজের ওপর।
এই প্রশাসনিক পরিবর্তনের বিষয়ে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বলেন, "শিক্ষকতার মূল ব্রতের পাশাপাশি তাদের ওপর এই অতিরিক্ত দায়িত্বগুলো অর্পিত হয়েছে। আগে যারা এই পদে অধিষ্ঠিত ছিলেন তারা অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। বর্তমানে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, শিক্ষাদান ও বৈজ্ঞানিক গবেষণায় তাদের খ্যাতি যেমন সর্বজনবিদিত তেমনই আগেও সফলভাবে প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাদের রয়েছে।"

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন