সংবাদ

প্রকাশ পেল শিউলী শিলার ‘রক্তের বন্ধন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:১৪ পিএম

প্রকাশ পেল শিউলী শিলার ‘রক্তের বন্ধন’

দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলা অভিনীত ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’-এর প্রথম পর্ব ইউটিউবে প্রকাশ পেয়েছে। মেঘ হিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ধারাবাহিকটির প্রথম পর্ব প্রকাশের পরপরই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গল্প ও অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ইতিবাচক মন্তব্যও দেখা যাচ্ছে।

কিছুদিন আগে মুন্সীগঞ্জের হলদিয়া বাজার এলাকার একটি শুটিং হাউজে ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নেন শিউলী শিলা। তখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করায় চাইলেও শুটিং বাতিল করে পুরোপুরি বাবার পাশে থাকা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। তারপরও শুটিংয়ে যাওয়ার আগে ও শুটিং শেষে বাবাকে সময় দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

বাবার অসুস্থতার মধ্যেই মানসিক কষ্ট নিয়ে ধারাবাহিকটির শুটিং শেষ করেন শিলা। এরপর গত সপ্তাহে তিনি হারান তার বাবাকে। কয়েক বছর আগে মাকেও হারিয়েছেন এই অভিনেত্রী। বাবা-মা দুজনকেই হারিয়ে শিলা এখন অনেকটাই একা।

এদিকে শিউলী শিলা অভিনীত ‘রক্তের বন্ধন’-এর প্রথম পর্ব প্রকাশের পর দর্শকদের প্রশংসা পাচ্ছে ধারাবাহিকটি। বিশেষ করে নাটকের গল্প দর্শকের আগ্রহ তৈরি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে শিউলী শিলা বলেন, “আমরা যারা এই ধারাবাহিকে অভিনয় করেছি, প্রত্যেকেই ভীষণ শ্রম দিয়েছি, কষ্ট করেছি। যেহেতু ঢাকার বাইরে শুটিং ছিল, তাই প্রতিদিন যাওয়া-আসা নিয়ে আমাদের অনেক কষ্ট হতো। তারপরও প্রথম পর্ব প্রচারে আসার পর দর্শকের মাঝে যে সাড়া ফেলেছে, তা দেখে ভালো লাগছে। আমার বিশ্বাস ছিল, নাটকটি দর্শকের মাঝে খুব সাড়া ফেলবে। হয়েছেও ঠিক তাই।”

তিনি আরও বলেন, “আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পরিচালক মেঘ হিম ভাইকে। তিনি অনেক যত্ন করে নাটকটি নির্মাণ করেছেন।”

নির্মাতা মেঘ হিমের পরিচালনায় নির্মিত ‘রক্তের বন্ধন’ ধারাবাহিকটি সামনে দর্শকের মাঝে আরও সাড়া ফেলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

প্রকাশ পেল শিউলী শিলার ‘রক্তের বন্ধন’

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত