সংবাদ

আজ বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:১৮ এএম

আজ বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার (২৩ আগস্ট) প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করবে।

দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন। এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তিনি শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান।

দায়িত্ব গ্রহণের পর শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রোববার বঙ্গভবনে আনুষ্ঠানিক আগমনের মাধ্যমে রাষ্ট্রপতির নিয়মিত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

আজ বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার (২৩ আগস্ট) প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করবে।

দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন। এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তিনি শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান।

দায়িত্ব গ্রহণের পর শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রোববার বঙ্গভবনে আনুষ্ঠানিক আগমনের মাধ্যমে রাষ্ট্রপতির নিয়মিত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত