সংবাদ

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৪৮ এএম

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
ছবি : সংগৃহীত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে রোববার (২৩ আগস্ট) সকালের মধ্যে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ঝোড়ো হাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও বৃষ্টির এই প্রবণতা থাকতে পারে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে রোববার (২৩ আগস্ট) সকালের মধ্যে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ঝোড়ো হাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও বৃষ্টির এই প্রবণতা থাকতে পারে বলে জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত