সংবাদ

মার্কিন সেনাবাহিনীতে চাঁদপুরের তরুণ জুম্মান

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:১৮ এএম

মার্কিন সেনাবাহিনীতে চাঁদপুরের তরুণ জুম্মান
ছবি : সংবাদ

বিদেশের মাটিতে নিজের মেধা ও কঠোর পরিশ্রমে দেশের নাম উজ্জ্বল করেছেন চাঁদপুরের তরুণ জুম্মান তপদার। অভাবনীয় সাফল্য দেখিয়ে তিনি যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী ইউএস আর্মিতে (মার্কিন সেনাবাহিনী)। জুম্মানের এই অর্জনে তার পরিবার ও জন্মস্থান হাজীগঞ্জে বইছে আনন্দের জোয়ার।

জুম্মান তপদার চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। বর্তমানে তার পরিবারের অন্য সদস্যরাও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জুনে জীবিকার সন্ধানে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুম্মান। তবে কেবল প্রবাস জীবনের গতানুগতিক ধারায় নিজেকে আটকে রাখেননি তিনি। ছোটবেলা থেকেই চ্যালেঞ্জিং কিছু করার স্বপ্ন দেখতেন জুম্মান। সেই স্বপ্ন থেকেই মার্কিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেন।

ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া, শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং কঠোর প্রশিক্ষণ–প্রতিটি ধাপেই জুম্মান নিজের মেধা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তার এই নিরলস প্রচেষ্টার ফল হিসেবে তিনি মার্কিন সেনাবাহিনীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।

ছেলের এমন সাফল্যে গর্বিত জুম্মানের বাবা-মা। এলাকার মানুষ বলছেন, জুম্মানের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো চাঁদপুরবাসীর জন্য এক বিরাট সম্মানের। সামাজিক যোগাযোগমাধ্যমেও জুম্মানকে অভিনন্দন জানাচ্ছেন তার স্বজন ও এলাকাবাসী। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধ কর্মজীবন কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মার্কিন সেনাবাহিনীতে চাঁদপুরের তরুণ জুম্মান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত