সংবাদ

জামালপুরে ১৩ বস্তা পচা মাংস জব্দ, আটক ৫

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম

জামালপুরে ১৩ বস্তা পচা মাংস জব্দ, আটক ৫
ছবি : সংবাদ

জামালপুরে ১৩ বস্তা পচা ও দুর্গন্ধযুক্ত মাংসসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা মাংসগুলো ঘোড়ার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার (২৩ আগস্ট) ভোরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর ঘাট এলাকায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে জামালপুরের তুলশীরচর ইউনিয়ন থেকে মাংস নিয়ে একটি পিকআপ ভ্যান মিরাপুর ঘাটে পৌঁছায়। বস্তাগুলো অন্য একটি গাড়িতে ওঠানোর সময় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি আটকে রেখে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ এসে পিকআপ ভ্যানসহ ১৩ বস্তা মাংস জব্দ করে এবং জড়িত পাঁচজনকে আটক করে। এই মাংসের চালানটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন - জামালপুরের সরিষাবাড়ী থানার হানচারপাড় গ্রামের জুয়েল (৪০), টাঙ্গাইলের গোপালপুর থানার ডোবাকান্দি গ্রামের শহীদ মিয়া (৪০) ও আলফাজ মিয়া (৪৫), মধুপুর থানার শোলাকুড়ি গ্রামের হুমায়ুন (৪৭) এবং শরীয়তপুরের জাজিরা থানার বাটকুল গ্রামের রাসেল মিয়া (৩০)।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, উদ্ধার হওয়া মাংসগুলো ঘোড়ার কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

জামালপুরে ১৩ বস্তা পচা মাংস জব্দ, আটক ৫

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরে ১৩ বস্তা পচা ও দুর্গন্ধযুক্ত মাংসসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা মাংসগুলো ঘোড়ার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার (২৩ আগস্ট) ভোরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর ঘাট এলাকায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে জামালপুরের তুলশীরচর ইউনিয়ন থেকে মাংস নিয়ে একটি পিকআপ ভ্যান মিরাপুর ঘাটে পৌঁছায়। বস্তাগুলো অন্য একটি গাড়িতে ওঠানোর সময় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি আটকে রেখে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ এসে পিকআপ ভ্যানসহ ১৩ বস্তা মাংস জব্দ করে এবং জড়িত পাঁচজনকে আটক করে। এই মাংসের চালানটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন - জামালপুরের সরিষাবাড়ী থানার হানচারপাড় গ্রামের জুয়েল (৪০), টাঙ্গাইলের গোপালপুর থানার ডোবাকান্দি গ্রামের শহীদ মিয়া (৪০) ও আলফাজ মিয়া (৪৫), মধুপুর থানার শোলাকুড়ি গ্রামের হুমায়ুন (৪৭) এবং শরীয়তপুরের জাজিরা থানার বাটকুল গ্রামের রাসেল মিয়া (৩০)।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, উদ্ধার হওয়া মাংসগুলো ঘোড়ার কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত