সংবাদ

১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় বর্তমান জ্বালানি সংকট : রাশেদ খাঁন

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় বর্তমান জ্বালানি সংকট : রাশেদ খাঁন
ছবি : সংবাদ

বিগত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনার কারণেই দেশে বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও কার্যকর উদ্যোগের অভাবে এই সংকটের ধারাবাহিকতা বজায় রয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকটের টেকসই সমাধানের চেষ্টা চলছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ‘মহেশখালীতে একটি গ্যাস টার্মিনাল বিকল হয়ে থাকায় বর্তমান সংকট তীব্র হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সঠিক নিয়মে এই টার্মিনাল তৈরি করা হয়নি। সে সময় যেসব প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলোতে ব্যাপক দুর্নীতি ছিল। ফলে কোনো প্রকল্পই দীর্ঘমেয়াদি সুফল দিতে পারছে না।’

বর্তমান সরকার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই সংকট থেকে উত্তরণের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘অতীতে কোনো সরকার যা করেনি, বর্তমান সরকার এই অনাকাঙ্ক্ষিত সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছে।’

এ সময় বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্র গঠনে বিরোধী দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকলেও তারা তা সঠিকভাবে পালন করছে না।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জামায়াতে ইসলামী সংবিধানকে স্বীকৃতি দিয়েছে, যার জন্য তিনি দলটির আমীরকে ধন্যবাদ জানান।

তবে দলীয় আদর্শ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘বিএনপি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু জামায়াত শরিয়াহ আইন প্রতিষ্ঠার নামে মোনাফেকি করছে। বাংলাদেশের জনগণ মোনাফেকির রাজনীতি পছন্দ করে না। জামায়াতের উচিত বিএনপির কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগে সহযোগিতা করা।’

আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন জানান, স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে এবং সেখানে অন্য কোনো বিরোধী প্রার্থী হওয়ার সুযোগ নেই।

সংবর্ধনা অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় বর্তমান জ্বালানি সংকট : রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত