ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় ও মাদ্রাসা ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (২২ আগস্ট) রাতে পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত কমিটিতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম) খোন্দকার রফিকুল ইসলামকে প্রধান করে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নাজমুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারকে সদস্য করা হয়েছে।
এ বিষয়ে রাত সাড়ে ৯টার দিকে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনা শুনেছি। এখনো চিঠি হাতে পাইনি। দুই দিন বন্ধ আছে। আগামীকাল রোববার হয়তো চিঠি পেলে বিস্তারিত জানতে পারব।’
পুলিশের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনায় তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান অতিরিক্ত আইজিপি (ক্রাইম) খোন্দকার রফিকুল ইসলাম।
উল্লেখ্য, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের আয়োজিত গান-বাজনার অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে এই অনুষ্ঠান ও পরবর্তী সংঘর্ষ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন