সংবাদ

বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম

বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট
ছবি : সংগৃহীত

গতিদানব উসাইন বোল্টের ১০০ মিটার দৌড়ের সেই অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড এবার ভেঙে দিল যন্ত্র। বেইজিংয়ে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস'-এ মাত্র ৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে নতুন ইতিহাস গড়েছে চীনের তৈরি রোবট ‘তিয়ানগং আল্ট্রা’। ২০০৯ সালে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের রেকর্ডটি দীর্ঘ ১৭ বছর পর কোনো যন্ত্রের মাধ্যমে পেছনে পড়ল।

বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের তৈরি তিয়ানগং আল্ট্রা প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই এই চমক দেখায়। একই হিটে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার-এর তৈরি রোবট ‘লাইটিং’ ৯.৪৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে। লাইটিং-এর সময়ও বোল্টের বিশ্ব রেকর্ডের চেয়ে কম ছিল।

তবে গতির লড়াইয়ে জিতলেও বোল্টের মতো নান্দনিকভাবে দৌড় শেষ করতে পারেনি রোবটগুলো। দৌড় শেষে গতি সামলাতে না পেরে সরাসরি সুরক্ষা ম্যাটে আছড়ে পড়ে সেগুলো। তিয়ানগং আল্ট্রা ম্যাটে ধাক্কা খেয়ে পাশের দর্শকদের গায়ের ওপর প্রায় পড়ে যাচ্ছিল। অন্যদিকে, মুখ থুবড়ে পড়া ‘লাইটিং’কে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়।

গত বছরের তুলনায় এবারের রোবটগুলোর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। গত বছর তিয়ানগং আল্ট্রা ২১.৫০ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছিল। মাত্র এক বছরে রোবটিক্স প্রযুক্তির এই অভাবনীয় উন্নতি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

চীন বর্তমানে হিউম্যানয়েড রোবট বা মানবসদৃশ রোবটকে একটি কৌশলগত শিল্প হিসেবে দেখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং হার্ডওয়্যারের উন্নতির মাধ্যমে উৎপাদন, লজিস্টিকস এবং দৈনন্দিন কাজে রোবটের ব্যবহার বাড়াতে দেশীয় কোম্পানিগুলো ব্যাপক বিনিয়োগ করছে। এবারের গেমসে ১৬টি দেশের ৬৬৬টি দলের ২ হাজার ৫৬টি রোবট মোট ৫১টি ইভেন্টে অংশ নিচ্ছে। আগামী বুধবার পর্যন্ত চলবে এই গতির লড়াই।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত