নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও প্রাণনাশের হুমকি দেওয়া একটি চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের (৫০) বাড়ির সামনে এসব জিনিস পাওয়া যায়। পরে খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী মোবারক হোসেন বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
মোবারক হোসেন জানান, ঘটনার সময় তিনি ব্যবসায়িক কাজে ঢাকায় ছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে স্থানীয় নেতা-কর্মী ও পুলিশকে জানান। পুলিশ এসে শপিং ব্যাগটি খুললে এর ভেতরে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।
তিনি অভিযোগ করেন, চিরকুটে তাকে গালাগালি করা হয়েছে এবং আসন্ন ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে আলামত উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন