নওগাঁর পত্নীতলায় একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে নিচে পড়ে আকতারুল (২৩) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে নজিপুর কাঁচাবাজারের পূর্ব পাশে হরিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকতারুল জেলার মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হরিরামপুর এলাকায় জাহাঙ্গীর আলমের একটি নির্মাণাধীন ভবনে মঙ্গলবার সকালে আকতারুলসহ চারজন শ্রমিক কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে চারতলার বারান্দার পাশে গেলে অসাবধানতাবশত নিচে পড়ে যান আকতারুল। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন