ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আবারও পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান।
মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত দুই বছরে এই নিয়ে ঢাকা ওয়াসার শীর্ষ নির্বাহী পদে সপ্তম ব্যক্তি হিসেবে কেউ দায়িত্ব পেলেন।
বর্তমান এমডি মো. আমিনুল ইসলামকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। গত ১০ মার্চ আমিনুল ইসলাম এক বছরের চুক্তিতে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব নেওয়ার সাড়ে পাঁচ মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো।
২০২৪ সালের ১৪ আগস্ট টানা ১৫ বছর দায়িত্ব পালন করা তাকসিম এ খানের পদত্যাগের পর থেকেই ঢাকা ওয়াসার এমডি পদে অস্থিরতা চলছে। তাকসিমের পর একে একে জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন প্রশাসক মো. শাহজাহান মিয়া, মো. আবদুস সালাম ব্যাপারী, মুহা. মনিরুজ্জামান এবং সবশেষে মো. আমিনুল ইসলাম দায়িত্ব পালন করেন। নতুন নিয়োগ পাওয়া মো. মনিরুজ্জামান এই ধারাবাহিকতায় সপ্তম কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিদায়ী এমডি আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় তার চুক্তির অবশিষ্ট মেয়াদের জন্য নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
/

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন