সংবাদ

অটোরিকশার পক্ষে কথা বলা নেতারই ৭০০ অটোরিকশা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম

অটোরিকশার পক্ষে কথা বলা নেতারই ৭০০ অটোরিকশা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। ছবি : সংগৃহীত

রাজধানীর সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো এক রাজনৈতিক দলের শীর্ষ নেতার নিজেরই ৭০০ অটোরিকশা রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই বিপ্লবের স্মৃতি সংবলিত গ্রাফিতি পুনর্নির্মাণ (রিমেক) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, "সাধারণ মানুষের কেউ অবৈধ অটোরিকশার পক্ষে আন্দোলন সমর্থন করবে না। কিন্তু দেশের একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল যখন বলেন অটোরিকশা চলাচলের দাবি সরকারের মানা উচিত, তখন তা অত্যন্ত হাস্যকর মনে হয়। পরবর্তীতে বিস্তারিত খোঁজ নিয়ে জানা গেছে, ওই নেতার নিজেরই প্রায় ৭০০ অটোরিকশা রয়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল রাজপথে বিশৃঙ্খলা ও পরিস্থিতি অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে হকার ও রিকশাচালকদের উসকে দিয়ে চক্রান্তে মেতে উঠেছে।

এ সময় রাজধানীর নগর অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মিল্টন জানান, ঢাকা উত্তরের ভাঙাচোরা ও ক্ষতিগ্রস্ত ফুটপাতগুলো দ্রুত সংস্কার করে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে।

মেট্রোরেলের পিলারে গ্রাফিতি চিত্রাঙ্কন বিষয়ে ডিএনসিসি প্রশাসক স্পষ্ট করে বলেন, "নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলারগুলো থেকে অবৈধ পোস্টার ও ব্যানার অপসারণ করে গ্রাফিতি আঁকার কাজ শুরু করা হয়েছে। এখানে কোনো ধরনের দলীয়করণ বা রাজনীতিকরণ সহ্য করা হবে না। দেশের স্বাধীনতা ও গণ-আন্দোলনে যাঁদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে, কেবল তাদেরই স্মারক ফুটে উঠবে এসব গ্রাফিতিতে।"

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

অটোরিকশার পক্ষে কথা বলা নেতারই ৭০০ অটোরিকশা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত