সংবাদ

ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ এএম

ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ হালকা বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দিনের মধ্যভাগে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টিপাতের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের সংগৃহীত উপাত্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াসে এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ হালকা বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দিনের মধ্যভাগে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টিপাতের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের সংগৃহীত উপাত্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াসে এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত