সংবাদ

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৫০ এএম

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী
ছবি : সংগৃহীত

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত বেতন, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। মূলত বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও জোরালো করতে এবং চেয়ারম্যানকে তার দায়িত্ব পালনে বিশেষ সহায়তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নবগঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত একটি সংস্থা, যা দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন সেবাগুলোর মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে কাজ করে থাকে।

আশিক চৌধুরী এর আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত বেতন, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। মূলত বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও জোরালো করতে এবং চেয়ারম্যানকে তার দায়িত্ব পালনে বিশেষ সহায়তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নবগঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত একটি সংস্থা, যা দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন সেবাগুলোর মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে কাজ করে থাকে।

আশিক চৌধুরী এর আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত