সংবাদ

নবীগঞ্জে ধানখেতে মিলল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম

নবীগঞ্জে ধানখেতে মিলল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা
ছবি : সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ধানখেত থেকে চিত্তরঞ্জন সূত্রধর (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

নিহত চিত্তরঞ্জন বাহুবল উপজেলার কাগাউড়া এলাকার মৃত মাখন সূত্রধরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাশডর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বাশডর গ্রামের একটি টাওয়ারসংলগ্ন ধানখেতে চিত্তরঞ্জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার আগের দিন চিত্তরঞ্জন নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসেছিলেন।

নিহতের স্ত্রীর অভিযোগ, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চিত্তরঞ্জনের সৎভাইদের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা ছিল। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মামলা ও বিরোধ চলমান। ওই বিরোধের জেরে চিত্তরঞ্জনকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে বলে তার দাবি।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, মরদেহের শরীরে আপাতদৃষ্টে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নবীগঞ্জে ধানখেতে মিলল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত