সংবাদ

হামে ঝরলো আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৯৫০

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

হামে ঝরলো আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৯৫০
ছবি : সংগৃহীত

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন মারা গেছেন। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন ৮৫০ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৯ জনের। সব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। তবে রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে। তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, সবই হামজনিত মৃত্যু বলে ধরা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগী দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর দেশের বিভিন্ন এলাকায় হামের টিকাদান কর্মসূচি জোরদার করেছে। জনসচেতনতা বাড়াতে এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

হামে ঝরলো আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৯৫০

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন মারা গেছেন। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন ৮৫০ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৯ জনের। সব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। তবে রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে। তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, সবই হামজনিত মৃত্যু বলে ধরা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগী দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর দেশের বিভিন্ন এলাকায় হামের টিকাদান কর্মসূচি জোরদার করেছে। জনসচেতনতা বাড়াতে এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত