বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় গর্ভধারণ ও সন্তান জন্মদান প্রক্রিয়া এক নতুন বিভাজনরেখায় রূপ নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা ইউএনএফসিসিসি। ফিজিতে বৈশ্বিক দাতব্য সংস্থা ওয়েলকামের আয়োজিত এক অনুষ্ঠানে এই মারাত্মক সতর্কবার্তা দিয়েছেন ইউএনএফসিসিসির প্রধান সাইমন স্টিয়েল।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ জলবায়ু সম্মেলনের আগে আয়োজিত প্রি-কপ মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রথম দিনে তিনি বলেন, জলবায়ু মোকাবিলায় পদক্ষেপের গভীরতা যাচাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি কোনো ডিগ্রি, লক্ষ্যমাত্রা বা অর্থায়ন নয়; বরং জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষকে সুরক্ষা দিতে পারাটাই আসল পরীক্ষা।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে গর্ভধারণের ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বাড়ছে।
গর্ভাবস্থায় চরম তাপমাত্রার প্রভাবে অপরিণত সন্তান জন্ম, মৃত সন্তান প্রসব, কম ওজন নিয়ে শিশুর জন্ম এবং মায়ের নানা জটিলতার সম্পর্ক এখন পরীক্ষিত ও স্পষ্ট। ওয়েলকামের অর্থায়নে পাঁচ মহাদেশের পাঁচটি দেশের মাতৃস্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পেশাজীবীদের ওপর পরিচালিত এক নতুন জরিপের তথ্য তুলে ধরে স্টিয়েল জানান, জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ স্বাস্থ্যকর্মী নিশ্চিত করেছেন যে গত পাঁচ বছরে চরম তাপের সঙ্গে সম্পর্কিত রোগ বা জটিলতার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া ৮১ শতাংশ স্বাস্থ্যকর্মী বলেছেন, যথাযথ পদক্ষেপ না নিলে মা, গর্ভস্থ শিশু ও নবজাতকের স্বাস্থ্য আরও মারাত্মক ঝুঁকিতে পড়বে।
তিনি বলেন, যখন ঠান্ডা থাকার মতো কোনো জায়গাই থাকে না, তখন সাধারণ মানুষকে শুধু ‘ঠান্ডা থাকুন’ এই পরামর্শ দেওয়া সম্পূর্ণ অর্থহীন। নিরাপদ সন্তান জন্মদানের সুযোগ এখনো অনেক ক্ষেত্রেই ভৌগোলিক অবস্থান, আয় ও চিকিৎসাসেবায় প্রবেশাধিকারের ওপর নির্ভর করায় চরম তাপ এই বৈষম্য আরও বাড়িয়ে দিচ্ছে।
এই সংকট মোকাবিলায় তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকার তুলে ধরে স্টিয়েল বলেন যে, গর্ভাবস্থা ও নবজাতকের সেবাকে যেকোনো অভিযোজন, তাপমাত্রা ও স্বাস্থ্য পরিকল্পনার মূল অংশ করতে হবে। পাশাপাশি নির্দেশনা, প্রশিক্ষণ, তাপপ্রবাহের সতর্কতা এবং নিরাপদ স্বাস্থ্যসেবা অবকাঠামো নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও যোগ করেন, পরিবর্তিত জলবায়ুকে কখনোই এমন একটি কারণ হিসেবে মেনে নেওয়া উচিত নয়, যার কারণে গর্ভধারণ ও সন্তান জন্মদান অনিরাপদ হয়ে পড়ে। একটি নবজাতকের সুস্থভাবে পৃথিবীতে আগমন কখনই তার পরিবারের তীব্র গরম থেকে পালিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করা উচিত নয় বলে দৃঢ় মন্তব্য করেন তিনি।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন