সংবাদ

গ্রিন কার্ড পেতে বাংলাদেশিদের জন্য সুখবর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম

গ্রিন কার্ড পেতে বাংলাদেশিদের জন্য সুখবর
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য স্বস্তির খবর এসেছে। আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক অভিবাসন ভিসার এফ-২এ শ্রেণিতে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই শ্রেণির আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তানরা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগস্টের ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-২এ শ্রেণির চূড়ান্ত অনুমোদনের তারিখ ১ জানুয়ারি ২০২৫ থেকে এগিয়ে ২২ জুলাই ২০২৬ হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসে এই কাট-অফ তারিখ প্রায় দেড় বছরের বেশি এগিয়েছে। বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এই তারিখ প্রযোজ্য।

ভিসা বুলেটিনে প্রকাশিত চূড়ান্ত অনুমোদনের তারিখ মূলত নির্ধারণ করে যে কোনো অগ্রাধিকার তারিখের আবেদনকারীদের জন্য অভিবাসন ভিসা ইস্যু করা যেতে পারে। জাতীয় ভিসা কেন্দ্রও জানিয়েছে, সংখ্যাগতভাবে সীমিত পরিবারভিত্তিক ভিসা শ্রেণিতে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ বর্তমান বা কার্যকর অবস্থায় থাকতে হয়।

ফলে অনেক বাংলাদেশি পরিবার দীর্ঘদিন পর এই স্বস্তির খবর পেয়েছেন। যাদের অগ্রাধিকার তারিখ ২২ জুলাই ২০২৬ বা তার আগের, তারা এখন ভিসা প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারবেন। আগামী মাসগুলোতে এ অগ্রগতি অব্যাহত থাকলে আরও আবেদনকারী ভিসা পেতে পারবেন বলে আশা করছেন অভিবাসন আইনজীবীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গ্রিন কার্ড পেতে বাংলাদেশিদের জন্য সুখবর

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য স্বস্তির খবর এসেছে। আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক অভিবাসন ভিসার এফ-২এ শ্রেণিতে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই শ্রেণির আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তানরা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগস্টের ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-২এ শ্রেণির চূড়ান্ত অনুমোদনের তারিখ ১ জানুয়ারি ২০২৫ থেকে এগিয়ে ২২ জুলাই ২০২৬ হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসে এই কাট-অফ তারিখ প্রায় দেড় বছরের বেশি এগিয়েছে। বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এই তারিখ প্রযোজ্য।

ভিসা বুলেটিনে প্রকাশিত চূড়ান্ত অনুমোদনের তারিখ মূলত নির্ধারণ করে যে কোনো অগ্রাধিকার তারিখের আবেদনকারীদের জন্য অভিবাসন ভিসা ইস্যু করা যেতে পারে। জাতীয় ভিসা কেন্দ্রও জানিয়েছে, সংখ্যাগতভাবে সীমিত পরিবারভিত্তিক ভিসা শ্রেণিতে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ বর্তমান বা কার্যকর অবস্থায় থাকতে হয়।

ফলে অনেক বাংলাদেশি পরিবার দীর্ঘদিন পর এই স্বস্তির খবর পেয়েছেন। যাদের অগ্রাধিকার তারিখ ২২ জুলাই ২০২৬ বা তার আগের, তারা এখন ভিসা প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারবেন। আগামী মাসগুলোতে এ অগ্রগতি অব্যাহত থাকলে আরও আবেদনকারী ভিসা পেতে পারবেন বলে আশা করছেন অভিবাসন আইনজীবীরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত