সংবাদ

ফেনীর নতুন ডিসি মোহাম্মদ মাহবুবউল করিম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম

ফেনীর নতুন ডিসি মোহাম্মদ মাহবুবউল করিম
মোহাম্মদ মাহবুবউল করিম। ছবি : সংগৃহীত

ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবউল করিম। বর্তমানে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব হিসেবে দায়িত্বরত আছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে জনস্বার্থে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফেনীর বর্তমান জেলা প্রশাসক মনিরা হককে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ মাহবুবউল করিমকে তার নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ফেনীর নতুন ডিসি মোহাম্মদ মাহবুবউল করিম

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবউল করিম। বর্তমানে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব হিসেবে দায়িত্বরত আছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে জনস্বার্থে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফেনীর বর্তমান জেলা প্রশাসক মনিরা হককে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ মাহবুবউল করিমকে তার নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত