রাজবাড়ীর গোয়ালন্দে ঝুটের আড়ালে পাচারের সময় ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), দিঘীরপাড় গ্রামের মৃত কাওসার আলীর ছেলে ট্রাকচালক আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী গ্রামের মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার আরিফ হোসেন (৩২)।
সোমবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে ডিবি পুলিশ। পরে ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পালানোর চেষ্টা করলে ট্রাকের চালক, হেলপার ও অপর ব্যক্তিকে আটক করা হয়।
পরে ট্রাকের ভেতরে বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটি, দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় তিন কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে যশোরে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, ডিবির ওসি মো. মফিজুল ইসলাম ও গোয়ালন্দঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন