সংবাদ

রংপুরে ৪ খুন: আসামির বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:৩৮ এএম

রংপুরে ৪ খুন: আসামির বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি
ছবি : সংবাদ

রংপুর নগরীর মাসুয়াপাড়া মহল্লায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চারজনকে হত্যার মামলায় গ্রেফতার আসামি সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর ডিবি পুলিশ। শনিবার রাতে তাদের আটক করে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, গত ২২ আগস্ট শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় মূল আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাসকে ডিবি কার্যালয়ে ডাকা হলেও তারা উপস্থিত হননি। ফলে শনিবার রাতে তাদের বাসা থেকে আটক করে নিয়ে আসা হয়।

রংপুর মহানগর ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সিদ্ধার্থের বাবা ও বড় ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য এখন যাচাই-বাছাই করা হচ্ছে। আপাতত তাদের ছেড়ে দেওয়া হলেও তদন্তের প্রয়োজনে আবারও ডাকা হতে পারে।

ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর বিনয় দাস ও পার্থ দাস সাংবাদিকদের জানান, পুলিশ তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। ঘটনার বিষয়ে তারা যতটুকু জানতেন, তা পুলিশকে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

রংপুরে ৪ খুন: আসামির বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

রংপুর নগরীর মাসুয়াপাড়া মহল্লায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চারজনকে হত্যার মামলায় গ্রেফতার আসামি সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর ডিবি পুলিশ। শনিবার রাতে তাদের আটক করে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, গত ২২ আগস্ট শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় মূল আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাসকে ডিবি কার্যালয়ে ডাকা হলেও তারা উপস্থিত হননি। ফলে শনিবার রাতে তাদের বাসা থেকে আটক করে নিয়ে আসা হয়।

রংপুর মহানগর ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সিদ্ধার্থের বাবা ও বড় ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য এখন যাচাই-বাছাই করা হচ্ছে। আপাতত তাদের ছেড়ে দেওয়া হলেও তদন্তের প্রয়োজনে আবারও ডাকা হতে পারে।

ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর বিনয় দাস ও পার্থ দাস সাংবাদিকদের জানান, পুলিশ তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। ঘটনার বিষয়ে তারা যতটুকু জানতেন, তা পুলিশকে জানিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত