সংবাদ

ফরিদপুরে সদরপুর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ নার্স বদলি

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম

ফরিদপুরে সদরপুর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ নার্স বদলি
ছবি : সংবাদ

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান এবং সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।

পরিদর্শনকালে মন্ত্রী সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং বহির্বিভাগে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসা থেকে বঞ্চিত অনেক ভুক্তভোগী মন্ত্রীর সামনেই হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী তাদের অভিযোগগুলো শোনেন এবং তাৎক্ষণিক প্রতিকারের নির্দেশ দেন।

হাসপাতালটির চিকিৎসক ও জনবলসংকট, নোংরা পরিবেশ এবং রোগীদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলার দায়ে হাসপাতালের তিনজন সিনিয়র নার্সকে তাৎক্ষণিক বদলির আদেশ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।’ তিনি হাসপাতালের সেবার মান দ্রুত উন্নত করতে এবং দালাল চক্র উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ শাওন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনুর রহমান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ফরিদপুরে সদরপুর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ নার্স বদলি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান এবং সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।

পরিদর্শনকালে মন্ত্রী সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং বহির্বিভাগে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসা থেকে বঞ্চিত অনেক ভুক্তভোগী মন্ত্রীর সামনেই হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী তাদের অভিযোগগুলো শোনেন এবং তাৎক্ষণিক প্রতিকারের নির্দেশ দেন।

হাসপাতালটির চিকিৎসক ও জনবলসংকট, নোংরা পরিবেশ এবং রোগীদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলার দায়ে হাসপাতালের তিনজন সিনিয়র নার্সকে তাৎক্ষণিক বদলির আদেশ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।’ তিনি হাসপাতালের সেবার মান দ্রুত উন্নত করতে এবং দালাল চক্র উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ শাওন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনুর রহমান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত