সংবাদ

প্রযুক্তির সহায়তায় সাটুরিয়ায় উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত

মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ
মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম

প্রযুক্তির সহায়তায় সাটুরিয়ায় উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের খেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও আধুনিক প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত নারীর নাম লাইলী বেগম (৬০)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া থানার মলুর হাট গ্রামের আবদুর রফ ও রোকেয়া বেগম দম্পতির মেয়ে।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের চর ধানকোড়া এলাকায় কুদ্দুস মিয়ার ফসলের জমিতে ওই নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের পেটে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টিলের চাকু উদ্ধার করেছে পুলিশ।

পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) অলোক রায় জানান, খবর পেয়ে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ছায়াতদন্ত ও আলামত সংগ্রহ করে। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় নিহতের বিস্তারিত ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে বা গভীর রাতে নির্জন পরিবেশে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহটি এই ফসলের জমিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে কী উদ্দেশ্যে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

প্রযুক্তির সহায়তায় সাটুরিয়ায় উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত