সংবাদ

খাগড়াছড়ি জেলা পরিষদকে জনবান্ধব করার প্রতিশ্রুতি নতুন চেয়ারম্যানের

প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম

খাগড়াছড়ি জেলা পরিষদকে জনবান্ধব করার প্রতিশ্রুতি নতুন চেয়ারম্যানের
ছবি : সংবাদ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে একটি গণমুখী, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। তিনি বলেছেন, জেলার সুষম উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, ‘আমি কথা দিচ্ছি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হবে একটি স্বচ্ছ ও উন্নয়নমুখী প্রতিষ্ঠান। এই পরিষদ কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং সাধারণ মানুষের অধিকার নিশ্চিতে কাজ করবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান ছাড়াও পরিষদের অন্য ১৪ জন সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

বক্তারা প্রত্যাশা করেন, নতুন এই পরিষদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালির মধ্যে সম্প্রীতি বজায় থাকবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থেকে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

সংবর্ধনা সভায় খাগড়াছড়ি জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খাগড়াছড়ি জেলা পরিষদকে জনবান্ধব করার প্রতিশ্রুতি নতুন চেয়ারম্যানের

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে একটি গণমুখী, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। তিনি বলেছেন, জেলার সুষম উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, ‘আমি কথা দিচ্ছি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হবে একটি স্বচ্ছ ও উন্নয়নমুখী প্রতিষ্ঠান। এই পরিষদ কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং সাধারণ মানুষের অধিকার নিশ্চিতে কাজ করবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান ছাড়াও পরিষদের অন্য ১৪ জন সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

বক্তারা প্রত্যাশা করেন, নতুন এই পরিষদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালির মধ্যে সম্প্রীতি বজায় থাকবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থেকে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

সংবর্ধনা সভায় খাগড়াছড়ি জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত