সংবাদ

এশিয়া কাপ শুরু: আজ টাইগ্রেসদের সামনে ইন্দোনেশিয়া

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫২ এএম

এশিয়া কাপ শুরু: আজ টাইগ্রেসদের সামনে ইন্দোনেশিয়া
ছবি : সংগৃহীত

নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার (৩১ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশ। দুবাইয়ে টাইগ্রেসদের প্রথম প্রতিপক্ষ টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পাওয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। সাবেক চ্যাম্পিয়নদের জন্য আজকের ম্যাচটি যেমন জয়ের সুযোগ, তেমনি প্রতিপক্ষ অচেনা বলে কিছুটা শঙ্কাও রয়েছে।

পরিসংখ্যানের পাতায় দুই দল একটি জায়গায় সমানে সমান। ৭৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ইন্দোনেশিয়ার জয় ৫৭টি। অন্যদিকে ১৫১ ম্যাচ খেলে বাংলাদেশের জয়ও সমান ৫৭টি। তবে র‍্যাঙ্কিং ও অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে থাকলেও ইন্দোনেশিয়ার অবস্থান ২২-এ। আজই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের মুখোমুখি হতে যাচ্ছে ইন্দোনেশিয়ান মেয়েরা।

২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি সঙ্গী করে এবারও ফাইনালকে লক্ষ্য বানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গ্রুপ 'বি'-তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। সেমিফাইনালে জায়গা করে নিতে গ্রুপ পর্বের শীর্ষ দুইয়ে থাকা বাধ্যতামূলক।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে প্রত্যাশা অনুযায়ী ফল না পেলেও দুটি ম্যাচে জয় পেয়েছিল টাইগ্রেসরা। সেই আত্মবিশ্বাস আজ দুবাইয়ের মাঠে কাজে লাগাতে চায় নিগার সুলতানার দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে এই প্রথম দেখা হওয়ায় মাঠের লড়াইয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

এশিয়া কাপ শুরু: আজ টাইগ্রেসদের সামনে ইন্দোনেশিয়া

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার (৩১ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশ। দুবাইয়ে টাইগ্রেসদের প্রথম প্রতিপক্ষ টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পাওয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। সাবেক চ্যাম্পিয়নদের জন্য আজকের ম্যাচটি যেমন জয়ের সুযোগ, তেমনি প্রতিপক্ষ অচেনা বলে কিছুটা শঙ্কাও রয়েছে।

পরিসংখ্যানের পাতায় দুই দল একটি জায়গায় সমানে সমান। ৭৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ইন্দোনেশিয়ার জয় ৫৭টি। অন্যদিকে ১৫১ ম্যাচ খেলে বাংলাদেশের জয়ও সমান ৫৭টি। তবে র‍্যাঙ্কিং ও অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে থাকলেও ইন্দোনেশিয়ার অবস্থান ২২-এ। আজই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের মুখোমুখি হতে যাচ্ছে ইন্দোনেশিয়ান মেয়েরা।

২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি সঙ্গী করে এবারও ফাইনালকে লক্ষ্য বানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গ্রুপ 'বি'-তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। সেমিফাইনালে জায়গা করে নিতে গ্রুপ পর্বের শীর্ষ দুইয়ে থাকা বাধ্যতামূলক।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে প্রত্যাশা অনুযায়ী ফল না পেলেও দুটি ম্যাচে জয় পেয়েছিল টাইগ্রেসরা। সেই আত্মবিশ্বাস আজ দুবাইয়ের মাঠে কাজে লাগাতে চায় নিগার সুলতানার দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে এই প্রথম দেখা হওয়ায় মাঠের লড়াইয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত