সংবাদ

বর্জ্য জমা দিলেই ব্যাগভর্তি বাজার, ঢাকা দক্ষিণে অভিনব উদ্যোগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

বর্জ্য জমা দিলেই ব্যাগভর্তি বাজার, ঢাকা দক্ষিণে অভিনব উদ্যোগ
ছবি : টিবিএস

পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ত করতে এবং বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী কর্মসূচি শুরু হয়েছে রাজধানী ঢাকায়। এখন থেকে নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা দিলেই বিনিময়ে মিলবে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর ৫৫ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ বস্তি সংলগ্ন মাঠে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা প্লাস্টিকসহ বিভিন্ন গৃহস্থালি বর্জ্য নিয়ে আসছেন এবং নির্ধারিত স্টলে তা জমা দিচ্ছেন। বিনিময়ে তারা সংগ্রহ করছেন চাল, ডাল, তেল, লবণ, আলু ও টিস্যুসহ বিভিন্ন নিত্যপণ্য।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘পরিচ্ছন্ন নগরী গড়তে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া লক্ষ্য পূরণ সম্ভব নয়। প্লাস্টিক বর্জ্য ড্রেনে ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা তৈরি হয়। বর্জ্যের বিনিময়ে বাজারের এই মডেল নাগরিকদের সচেতন করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।’

তিনি আরও জানান, এই উদ্যোগকে স্থায়ী রূপ দিতে আগামী এক সপ্তাহের মধ্যে গুলিস্তানে একটি স্থায়ী স্টল নির্মাণ করা হবে। এ ছাড়া আগামী তিন থেকে চার মাসের মধ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একটি করে স্থায়ী স্টল নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) কাছে পথশিশুদের জন্য ‘বই পড়ার বিনিময়ে খাবার’ কর্মসূচিও চালু করা হবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য প্রান্তিক মানুষকে পরিচ্ছন্নতার অংশীদার করা। তিনি বলেন, ‘গত দুই বছরে প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে, যা দিয়ে প্রায় ৪ লাখ মানুষের খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।’

আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে ঢাকা থেকে প্রায় ১ লাখ কেজি বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি ও বিদ্যানন্দ।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদারসহ সিটি করপোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বর্জ্য জমা দিলেই ব্যাগভর্তি বাজার, ঢাকা দক্ষিণে অভিনব উদ্যোগ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত