কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনের ভিভো ভি৮০ লাইট ৫জি দেশের বাজারে উন্মুক্ত হয়েছে। প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি ফোনটিতে রয়েছে উন্নত পারফরম্যান্স, ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি।
ভিভোর ‘স্লে এভরি এজ’ বার্তা নিয়ে আসা ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডুয়াল-কার্ভড ডিসপ্লে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০০০ নিট এইচবিএম উজ্জ্বলতা রয়েছে। ফোনটির পেছনে দেওয়া হয়েছে আলাদা নকশার স্কাইলাইন ক্যামেরা মডিউল। সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু- দুই রঙে পাওয়া যাবে ফোনটি।
এতে রয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর ও ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম। ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা।
ভি৮০ লাইট ৫জি-তে রয়েছে ৭০৫০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় ধুলা ও পানি প্রতিরোধেও ফোনটি সক্ষম।
দেশে ফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা। ক্রেতারা ৯ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধা পাবেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন